শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

আলোচনায় কৃষক কবির হোসেন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

টাঙ্গাইল জেলার শহীদ মারুফ স্টেডিয়াম সমাবেশস্থলে মঙ্গলবার (১৪ এপ্রিল) ‘কৃষক কার্ডপ্রি–পাইলটিং প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জনতাকে সাথে নিয়ে উচ্চস্বরে ‘বিসমিল্লাহ‘ এবং ‘ওয়ান–টু–থ্রি‘ কাউন্টডাউন মাধ্যমে তিনি সুইচ টিপে ঐতিহাসিক এই কার্যক্রমের সূচনা করেন। এসময় তিনি স্থানীয় ১৫ জন কিষান–কিষানির হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন।

এদিন অন্যদের সাথে কৃষক কার্ডপেয়েছেন কৃষক কবির হোসেন। তিনি টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের উত্তর তারুটিয়া গ্রামের বাসিন্দা।

কৃষি কাজের পাশাপাশি কৃষকদের জীবন ও বিচিত্রা নিয়ে কন্টেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড করেন।

কিন্তু কৃষক কবির হোসেনের কৃষক কার্ডপাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনাসমালোচনা।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More