শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

কানাডায় পবিত্র ঈদুল আজহার নামাজের সময়সূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কানাডায় পবিত্র ঈদুল আজহার নামাজের সময়সূচি

কানাডার ক্যালগেরিতে আকরাম জুম্মা মসজিদে পবিত্র ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে। বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হয়ে এতে ঈদের নামাজ আদায় করবেন। এ সময় প্রচুর সংখ্যক প্রবাসী বাঙালিরাও নামাজে অংশ নিবেন।

ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এরপর সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১০টায়। ঈদের নামাজের ইমামতি করবেন মুসলিম কাউন্সিল অফ ক্যালগেরির সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ এবং শেখ ইউসুফ।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামিক সেন্টার ক্যালগেরি আকরাম জুম্মা মসজিদের ভাইস প্রেসিডেন্ট জুবায়ের সিদ্দিকী।

এছাড়াও বাংলাদেশ কমিউনিটির মসজিদ বিএমআইসিসিতেও ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম নামাজ বিএমআইসিসি মসজিদে সকাল সাড়ে আটটায় এবং দ্বিতীয় ঈদের নামাজ সকাল সাড়ে নয়টায় সময়ে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এবারের ঈদের দিনটি কর্মদিবস না হওয়ায় প্রচুর সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে

 

এসএ/দীপ্ত সংবাদ