শিরোনাম
মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ
দীপ্ত নিউজ
খেলা

কাতার বিশ্বকাপ, উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাতার বিশ্বকাপ, উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে

পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা ফুটবল বিশ্বকাপ।

আগামী ২০ নভেম্বর কাতারের আল খুরের আল বাইত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে ইকুয়েডর। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এবারের উদ্বোধনী অনুষ্ঠান।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন ব্রিটিশ রক মিউজিক তারকা রবি উইলিয়ামস। তার সঙ্গে থাকবেন রাশিয়ার জনপ্রিয় শিল্পী আইদা গারিফুলিনা।  তাদের সঙ্গে মঞ্চ কাপাবেন অপেরা আইকন প্লাসিদো ডমিঙ্গো। থাকবেন জনপ্রিয় শিল্পী জুয়ান দিয়েগো ফ্লোরেজ। রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে দুবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো।

রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে। অনুষ্ঠানটি ৮০ হাজার দর্শক দেখার সুযোগ পাবেন। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা জানিয়েছে, এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে কিছুটা ভিন্ন আঙ্গিকে হবে।

মাসকট প্রদর্শন

চলতি বিশ্বকাপের অফিসিয়াল মাসকট লা’ইব। লা’ইব একটি আরবি শব্দ। এর অর্থ ‘সুপার-স্কিলড প্লেয়ার’ বা ‘অতি দক্ষ খেলোয়াড়’। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হবে ৪৫ মিনিটের আতশবাজির ঝলকানিতে। এর পরপরই মাঠে নামবেন স্বাগতিক কাতার ও ইকুয়েডরের ফুটবলাররা।