বুধবার, মে ১৩, ২০২৬
বুধবার, মে ১৩, ২০২৬

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে মুরছালিন (২২) নামে কলেজ ছাত্র সহ ২ জন বাংলাদেশী নিহত হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের সুলতানপুর ব্যাটালিয়ন সুত্র জানায়, গতকাল শুক্রবার (৮ মে) রাত ১১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার প্রায় ১৫ জন বাংলাদেশী চোরাকারবারী ভারতীয় চোরাকারবারীর সহায়তায় চোরাচালানের উদ্দেশ্যে সীমান্তবর্তী আনুমানিক ২০০ গজ ভারতের অভ্যন্তরে ধজনগরপাথারিয়াদ্বার এলাকায় প্রবেশ করে।

পরবর্তীতে ভারত থেকে চোরাচালানী মালামাল নিয়ে আসার সময় প্রতিপক্ষ ৪৯ বিএসএফ ব্যাটালিয়নের পাথারিয়াদ্বার ক্যাম্পের টহল তাদের চোরাচালানে বাঁধা প্রদান করলে বাংলাদেশী চোরাকারবারী বিএসএফ সদস্যর উপর চড়াও হয় এবং বিএসএফ সদস্যর সাথে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। হাতাহাতির এক পর্যায়ে বিএসএফ সদস্য চোরাকারবারীর উপর ০২ (দুই) রাউন্ড ছররা গুলি ফায়ার করে।

এসময় কসবা উপজেলার ধজানগর গ্রামের হেবযুমিয়ার ছেলে মো. মুরসালিন (২০) সহ ২ জন আহত হয়। তাদের আহত অবস্থায় ভারতের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেছেন বলে বিএসএফ কর্তৃক নিশ্চিত করা হয়। বিএসএফ কমান্ডেন্ট এর সাথে যোগাযোগ করে দুই ব্যক্তির লাশ বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে কাজ করছে ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়ন। পাশাপাশি বিএসএফকে প্রটেস্ট নোট পাঠানো এবং ফ্ল্যাগ মিটিং প্রক্রিয়াধীন রয়েছে। এলাকাবাসী জানায়, বিএসএফ এর গুলিতে নিহত অপর ব্যক্তির নাম নবীর হোসেন।

রিফাত নাবিল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More