১১৪
দেশের প্রধান রেলওয়ে স্টেশনে (কমলাপুর) প্রবেশের সময় একটি কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে প্রায় দেড় ঘণ্টা আপ ও ডাউন দুই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।
বুধবার (১৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি বলেন, বেলা ১১টা ৩৫ মিনিটে একটি কন্টেইনারবাহী ট্রেন স্টেশনে ঢোকার সময় ডাউন লাইনে পেছন থেকে ২টি ক্যারেজ পড়ে যায়। এ ঘটনার পর স্টেশনের সব ট্রেনের মুভমেন্ট বন্ধ রাখা হয়।
এসএ