দীপ্ত নিউজ
বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন নিয়ন্ত্রণে ৯ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কড়াইল বস্তিতে আগুন নিয়ন্ত্রণে ৯ ইউনিট
ছবি: সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, কড়াইল বস্তিতে আজ বিকেল সাড়ে ৪টায় আগুন লাগার খবর পাই আমরা। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৯টি ইউনিট কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

এমি/দীপ্ত