দীপ্ত নিউজ
জাতীয়

ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন এবং অন্যান্য উচ্চপর্যায়ের পার্শ্ব ও দ্বিপক্ষীয় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন।

স্থানীয় সময় রবিবার (২৪ সেপ্টেম্বর) সড়কপথে বিকেল ৬টায় পৌঁছান তিনি।

ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

এর আগে, দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর নিউইয়র্কে সফরকালীন আবাসস্থল দ্য লোটে থেকে গাড়িতে করে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান। আগামী ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফর শেষে দেশের উদ্দেশ্যে ৪ অক্টোবর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।

 

এসএ/দীপ্ত নিউজ