দীপ্ত নিউজ
ক্রিকেট

এশিয়া কাপের ফাইনালে বড় লক্ষ্য ছুঁড়ে দিল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
এশিয়া কাপের ফাইনালে বড় লক্ষ্য ছুঁড়ে দিল বাংলাদেশ
আশিকুর রহমান শিবলী

অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৮২ রান তুলেছে বাংলাদেশ। আশিকুর রহমান শিবলীর সেঞ্চুরি এবং রিজওয়ান ও আরিফুলের হাফ সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান তোলে টাইগার ‍যুবারা।

রবিবার (১৭ ডিসেম্বর) টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৪ রানেই প্রথম উইকেট হারায়। কিন্তু শিবলি ও মো. রিজওয়ানের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লাল সবুজের প্রতিনিধিরা। দুজনে মিলে গড়েন ১২৫ রানের বড় জুটি। রিজওয়ান ৭১ বলে ৬০ রান করে আউট হন ধ্রুব পারাশরের ওভারে।

শিবলিকে ৮৬ রানের জুটিতে সঙ্গ দেন আরিফুল ইসলাম। এই সময় সেঞ্চুরি তুলে নেন শিবলি। ১২৯ বলে তিন অংকের ঘরে পৌঁছান তিনি। আরিফুল আউট হন ঠিক ৫০ রান করে। এরপর আহরার আমিন ৫ ও শিহাব জেমস ৩ রান করেন। তাদের বিদায়ের পর দারুণ এক ক্যামিও ইনিংস খেলেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ১১ বলে ২ চার ও এক ছয়ে ২১ রান করেন তিনি।

শিবলি শেষ পর্যন্ত ১৪৯ বলে ১২৯ রান করেন। তার ইনিংসে আছে ১২টি চার ও একটি ছয়ের মার। চলতি এশিয়া কাপে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।

 

আল/ দীপ্ত সংবাদ