শিরোনাম
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

এবার বিদেশে পড়তেও আফগান নারীদের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এবার বিদেশে পড়তেও আফগান নারীদের নিষেধাজ্ঞা

শিক্ষার অধিকার বন্ধের পর এবার আফগান নারীদের বিদেশে পড়তে যেতেও নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান সরকার।

সম্প্রতি আরব আমিরাতের দুবাই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য স্কলারশিপ পান ১০০ আফগান নারী।

২০২২ সালের ডিসেম্বরে তালেবান সরকার নারীদের উচ্চ শিক্ষা বন্ধ ঘোষণার পর আফগান মেয়েদের এই বৃত্তি প্রদান করা হয়েছিল।

বৃত্তির অধীনে বিদেশে থাকা কিছু আফগান শিক্ষার্থী এরইমধ্যে দুবাইতে পড়তে গেছেন। তবে অন্যদের আটকে দেয়া হয়েছে।

২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের নারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা শুরু হয়।

এসএ/দীপ্ত নিউজ