শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

এবার জাকসু নির্বাচনেও একসঙ্গে জয়ী হলেন স্বামী-স্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এবার জাকসু নির্বাচনেও একসঙ্গে জয়ী হলেন স্বামী-স্ত্রী

ডাকসু নির্বাচনের পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনেও ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে অংশ নেওয়া দম্পতি হাফেজ তারিকুল ইসলাম ও নিগার সুলতানা জয়ী হয়েছেন।

তারিকুল ইসলাম কার্যকরী সদস্য ও নিগার সুলতানা সহ–সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্রী) পদে জয়লাভ করেছেন।

হাফেজ তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের ৪৯তম ব্যাচের (সেশন ২০১৯–২০) মাস্টার্সের শিক্ষার্থী। বর্তমান তিনি জাবি শাখা ছাত্রশিবির–এর সমাজসেবা সম্পাদক।

আর তার স্ত্রী নিগার সুলতানা ফার্মেসি বিভাগের ৫০তম ব্যাচের (সেশন ২০২০–২১) চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের কো–হেড হিসেবে বর্তমানে কর্তব্যরত।

দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আবদুর রশিদ জিতু। আর সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ থেকে মাজহারুল ইসলাম।

উল্লেখ্য, জাকসু নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ । বাকি পদগুলোর মধ্যে দুটি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ও দুটি স্বতন্ত্র থেকে নির্বাচিত।

 

এসএ