শিরোনাম
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

এতিম জলিলকে ভ্যান দিল কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এতিম জলিলকে ভ্যান দিল কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জলিল হোসেনের উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি হারিয়ে গেছে।

ভ্যান হারিয়ে কাঁদতে থাকেন জলিল হোসেন। সেই অসহায় জলিলকে এবার ভ্যান কিনে দিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ।

রবিবার (১৩ আগস্ট) বিকেলে জলিলকে ভ্যান প্রদান করে কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ। এ সময় গ্রুপটির অ্যাডমিন শাহরিয়ার আলম সোহাগ, সাংবাদিক মিশন আলী, রিওন হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, মাত্র ৬ বছর বয়সে বাবা–মাকে হারায় জলিল। ছোট ভাইকে নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রাম থেকে রঘুনাথপুর এতিমখানায় থাকা শুরু করে। সেখানে কিছুদিন থাকার পর এতিমখানার পাশের একটি বাড়িতে আশ্রয় দেন এক নারী। ওই নারীকে দাদি বলেই ডাকে তারা দুই ভাই। ধার–দেনা করে একটা অটোভ্যান কিনে ভাড়া মারতেন। কিন্তু গত ২২ জুন বারবাজার মাছের হাট এলাকা থেকে চুরি হয়ে যায় জলিলের ভ্যানটি। উপার্জনের একমাত্র সম্বলটুকু হারিয়ে দিশেহারা হয়ে পড়ে সে। এরপর সে কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপকে বিষয়টি জানালে জলিলের পাশে দাঁড়ায়।

জলিল হোসেন বলেন, তার এই ভ্যানটি হারিয়ে দিশেহারা হয়ে হয়ে যায়। উপার্জন করার মতো কিছুই ছিল না। কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ একটি ভ্যান দিয়েছে। এখন আমি খুবই খুশি। যারা তাকে সহযোগিতা করেছে আল্লাহ তাদের ভালো রাখুন।

কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের অ্যাডমিন শাহরিয়ার আলম সোহাগ বলেন, কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ সামাজিক ও মানবিক কাজ করে। তারই ধারাবাহিকতায় এতিম জলিলকে ভ্যান দেওয়া হলো। আর এসব কাজে গ্রুপের সদস্যরা আর্থিক সহযোগিতা করে।

শায়লা/ দীপ্ত নিউজ