জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা আটক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হবার ঘটনায় বঙ্গভবন সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম'কে আটক করেছে ডিবি ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটার) হ্যাক হবার ঘটনায় বঙ্গভবন সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম‘কে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে ছরওয়ারে আলমকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম‘কে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘ তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে।’

উল্লেখ্য, শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট–এর একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট সরিয়ে নেওয়া হয়।

জামায়াত বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়।

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More