মঙ্গলবার, জুন ২, ২০২৬
মঙ্গলবার, জুন ২, ২০২৬

সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা সিলিন্ডার (গ্যাস) ভর্তি একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন।

ঢাকাভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা সিলিন্ডার (গ্যাস) ভর্তি একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) ভোর ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালীগ্রাম এলাকায় ঢাকাখুলনা মহাসড়কের ভাঙ্গামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), তার ছেলে আরিফ ইসলাম (২৪), একই গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮), রাকিব (১৮) এবং প্রাইভেটকার চালক (অজ্ঞাতপরিচয়)

ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবু জাফর জানান, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার মালীগ্রাম এলাকায় পৌঁছালে একই লেনে দাঁড়িয়ে থাকা সিলিন্ডার (গ্যাস) ভর্তি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী ও দুই পুরুষসহ ৪ জন নিহত হন। আহত হন এক শিশুসহ আরও ৩ জন।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে হাসপাতালে সেখানে আরও এক শিশুর মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম জানান, এ ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More