শিরোনাম
মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ
দীপ্ত নিউজ
ক্রিকেট

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবেন তামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবেন তামিম

হৃদরোগ জটিলতায় উন্নত চিকিৎসা নিতে দেশের বাইরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

শনিবার (৫ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি।

তিনি জানান, ‘উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবেন তামিম।

তবে কবে নাগাদ যাবেন সেটি অবশ্য নিশ্চিত করে বলতে পারেননি। যদিও ধারণা করা হচ্ছে তামিম খুব দ্রুতই বিদেশে যাবেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, আগামী ৭ এপ্রিল, সিঙ্গাপুর গিয়ে একজন অভিজ্ঞ হৃদ্‌রোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন তামিম। সেখানে পরামর্শ নেওয়ার পাশাপাশি পুরো শরীরের পূর্ণাঙ্গ স্বাস্থ্যপরীক্ষাও করাবেন সাবেক এই টাইগার অধিনায়ক।

উল্লেখ্য, গত ২৪ মার্চ সকালে ঢাকা প্রিমিয়ার লিগ ম্যাচ চলাকালীন ম্যাসিভ হার্ট অ্যাটাক করে সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি হন তামিম। সেখানে পরীক্ষা–নিরীক্ষার পর জানা যায়, তার হৃদযন্ত্রে একটি ব্লক রয়েছে। পরে হার্টে দ্রুত একটি রিং পরানো হয়।

 

এসএ