শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বিনোদন

ঈদে আসছে পারভীন লিসার গান ‘দুঃখ বন্দনা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঈদে আসছে পারভীন লিসার গান ‘দুঃখ বন্দনা’

আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে নতুন দ্বৈত গান ‘দুঃখ বন্দনা’। গানটির গীতিকার ফাহদ হোসেন, সুর করেছেন সৌরভ হালদার এবং সংগীতায়োজন করেছেন তমাল হাসান। কণ্ঠ দিয়েছেন পারভীন লিসা ও সৌরভ হালদার।

গানটির মিউজিক ভিডিওর শুটিং শিগগিরই ঢাকার বিভিন্ন লোকেশনে শুরু হবে। এরই মধ্যে গানটির সংগীতায়োজনের কাজ চলমান রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এবারের কোরবানির ঈদেই শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হবে এই গানটি।

গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিল্পী পারভীন লিসা। তিনি বলেন, ‘এবারের গানটি একটু ক্লাসিক্যাল ঘরানার। এর কথা ও সুরে রয়েছে গভীরতা। শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস করি।‘
লিসা আরও বলেন, ‘ফাহদ হোসেনের কথায় এটি আমার প্রথম কাজ। পাশাপাশি তমাল হাসান অসাধারণ মিউজিক করছেন। সৌরভ গানটিকে চমৎকারভাবে তুলে ধরেছেন গলায়। আমাদের দুজনেরও প্রথম দ্বৈত গান এটি।‘

প্রসঙ্গত, পারভীন লিসার এর আগে আরও ছয়টি মৌলিক গান প্রকাশিত হয়েছে। ভিন্নধর্মী প্রতিটি গানের মধ্য দিয়ে তিনি ধীরে ধীরে নিজের শ্রোতা গড়েছেন। ‘দুঃখ বন্দনা’ তার সংগীত ক্যারিয়ারে নতুন একটি মাত্রা যোগ করবে বলে আশা করছেন এই শিল্পী। এখন শুধু গানটি প্রকাশের অপেক্ষা।