শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইসরায়েলে ভয়াবহ দাবানল: ‘জরুরি অবস্থা’ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইসরায়েলে ভয়াবহ দাবানল: ‘জরুরি অবস্থা’ ঘোষণা

ইসরায়েল অধিকৃত জেরুজালেমের কাছে গত বুধবার দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানল। এই পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ।

জেরুজালেম পোস্টের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম ‘আল–মনিটর’ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম উদ্ধার সংস্থা জানিয়েছে, কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে অগ্নিনির্বাপকদের সহায়তার জন্য সেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন কাৎজ।

এমডিএ জানিয়েছে, তারা প্রায় ২২ জনকে চিকিৎসা দিয়েছে। যাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বেশিরভাগই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন। তারা আরো জানিয়েছে, সতর্কতার মাত্রা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে।

ইসরাইল কাৎজ তার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন, আমরা একটি জাতীয় জরুরি অবস্থার মুখোমুখি এবং

জীবন বাঁচাতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে সব বাহিনীকে একত্রিত করতে হবে।

সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরাইল’ জানিয়েছে, ভয়াবহ তাপপ্রবাহ এবং তীব্র বাতাস থেকে দাবানলের সূত্রপাত হয়। যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনাও কঠিন হয়ে পড়েছে বলে জানা গেছে।

নেভে শালোম, বেকোয়া, তাওজ এবং নাচশোন সম্প্রদায়ের লোকজনকে এরইমধ্যে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া মেসিলাত জিওন থেকেও লোকজনকে সরিয়ে নেয়ার প্রয়োজন হতে পারে জানিয়ে পুলিশকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এদিকে দাবানলের কারণে জেরুজালেম এবং তেল আবিবের মধ্যে প্রধান মহাসড়ক রুট ১ বন্ধ করে দেয়া হয়েছে। পুলিশ লোকজনকে এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। কাছাকাছি থাকা ৩, ৬৫, ৭০ এবং ৮৫ নম্বর রুটও বন্ধ করে দেয়া হয়েছে।

জেরুজালেম এবং তেল আবিবের মধ্যে ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে। উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ৬৩টি অগ্নিনির্বাপক দল এবং ১১টি বিমান আগুন নেভাতে কাজ করছে। জেরুজালেমের কাছে ভয়াবহ দাবানল, দৌড়ে পালাচ্ছে ইসরায়েলিরা।

এদিকে ইসরায়েল অধিকৃত জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এশতাওল বনে বুধবার বিশাল দাবানল ছড়িয়ে পড়েছে। এর ফলে স্থানীয় কিছু সম্প্রদায়কে সরিয়ে নেয়ার পাশাপাশি রাস্তাঘাটও বন্ধ করে দেয়া হয়েছে।

এক সপ্তাহের মধ্যে এটি দাবানলের দ্বিতীয় ঘটনা, যার কারণে তেল আবিবের পশ্চি​_মে বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমের পাহাড়ের অন্তত পাঁচটি স্থানে আগুন লেগেছে বলে জানিয়েছে ইসরায়েলের অগ্নিনির্বাপণ ও উদ্ধার পরিষেবা।

ভয়াবহ তাপপ্রবাহ এবং তীব্র বাতাস থেকে দাবানলের সূত্রপাত হয়, যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে বলে জানা গেছে।জরুরি অবস্থা