আ. লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাগর গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের সময় ছাত্র হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ–কমিটি সদস্য আনোয়ার পারভেজ সাগরকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ২টায় গেন্ডারিয়ার শাহ সাহেব লেনের বাসা থেকে মিরপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মিরপুর মডেল থানা ওসি সাজ্জাদ রেমন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আনোয়ার পারভেজ সাগর আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে কাজ করছিলেন। ছাত্র–জনতার আন্দোলনে দায়ের করা মামলার মধ্যে তিনি ৭৫ নম্বর মামলার আসামি।

ওসি জানান, আনোয়ার পারভেজ সাগর ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন প্ল্যাটফর্মে রাজনীতি করেছেন। ঝিনাইদহ–৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নও সংগ্রহ করেছিলেন। একসময় তাকে ‘শ্যুটার‘ সাগর নামে ডাকা হতো। গেন্ডারিয়ায় তিনি ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন এবং কয়েকটি কিশোর গ্যাং পরিচালনা করতেন।

ওসি সাজ্জাদ রেমন আরও বলেন, সাগর ঝিনাইদহ–৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের ডান হাত হিসেবে কাজ করতেন। স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More