দীপ্ত নিউজ
বিনোদন

আবারও বিয়ে করছেন অনুপম রায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আবারও বিয়ে করছেন অনুপম রায়
সংগীতশিল্পী অনুপম রায় ও প্রশমিতা পাল। ছবি: সংগৃহীত

ফের বিয়ে করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে বিয়ের তারিখও।

আগামী ২ মার্চ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে রেজিস্ট্রি করে বিয়ে করবেন অনুপম।

বিয়ে তো হচ্ছে, কিন্তু অনুপমের পাত্রী কে? জানা গেছে, অনুপমের হবু স্ত্রীয়ের নাম প্রশমিতা পাল। তিনি নিজেও টলিপাড়ার একজন সংগীতশিল্পী। দুজনের বন্ধুত্বটাও ছিল আগে থেকেই। পরে তা প্রেমে পরিণত হয়।

বিয়ে প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে অনুপম বলেন, ‘সই–সাবুদ করেই বিয়েটা হবে। দেখা যাক কী হয়! আমি আশাবাদী বলেই বিয়ে করছি।’

আরও পড়ুন: জীবনসঙ্গীর খোঁজে মাহি !

জানা যায়, প্রশমিতা ও অনুপম একসঙ্গে ‘হাইওয়ে’ ছবিতে ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটি গেয়েছিলেন। এ ছাড়াও গায়িকার ‘সাজনা’ কিংবা ‘হতে পারে না’ গান দুটি বেশ জনপ্রিয়।

প্রসঙ্গত, ২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। তবে বিয়ের ছয় বছরের মাথায় বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকাযুগল। এরপর গত বছরের নভেম্বরে অনুপমের বন্ধু পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন পিয়া।

দু–বার বিয়ে ভেঙেছে অনুপমের। তবে প্রেমে আস্থা হারাননি গায়ক। এটি হতে যাচ্ছে অনুপমের তৃতীয় বিয়ে।

 

এসএ/দীপ্ত সংবাদ