দীপ্ত নিউজ
বাংলাদেশ

আধাঘণ্টা পর উদীচী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আধাঘণ্টা পর উদীচী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আধা ঘণ্টা পর সেই আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তোপখানা রোডে উদীচীর কার্যালয়ে আগুনের খবর পেয়ে প্রথমে ৩টি ইউনিট সেখানে যায়। পরে আরও একটি ইউনিট যোগ দিয়ে রাত ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, শুক্রবার রাত ৭টা ৪২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

এ বিষয়ে উদীচী শিল্পীগো‌ষ্ঠীর একাংশের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, যারা দেশকে অস্থি‌তিশীল করতে চায়, তারা আগুন দিয়েছে।

 

এসএ