দীপ্ত নিউজ
ক্রিকেট

আগামীকাল বিশ্বকাপের দল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আগামীকাল বিশ্বকাপের দল ঘোষণা

 

টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করে ফেলেছে অধিকাংশ দল। তবে এখনও দল ঘোষণা করতে পারেনি বাংলাদেশ। আগামীকাল সেই কাঙ্ক্ষিত ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

রবিবার (১২ মে) বাংলাদেশ–জিম্বাবুয়ে সিরিজের ম্যাচ শেষে দলের সঙ্গে বসেছিলেন আলোচনায়। সেই আলোচনা শেষে গণমাধ্যমকে এ তথ্যই দিয়েছেন বিসিবি বস।

বিসিবি বস বলেন, আমরা জানতে চেয়েছিল ওদের পরিকল্পনা কী। এখানে সবাই ছিল, শুনলাম ওদের কথা। সম্ভবত আগামীকাল (১৩ মে) ঘোষণা করা হবে দল।‘

পাপন জানিয়েছেন, বিশ্বকাপের দল নিয়ে পরিকল্পনার কথা জানতেই ম্যাচ শেষে শান্তদের সঙ্গে আলোচনায় বসেছিলেন তিনি।

তাসকিনের ইনজুরির বিষয়ে পাপন বলেন, আজকেই আমরা খোঁজ নিয়েছি ওর ইনজুরি আছে। এখন কালকে সকালে রিপোর্টটা পাওয়ার পর আমাদের দেখতে হবে কতদিন লাগতে পারে, ওর কী হিল আপ করার কোনো সুযোগ আছে কি না।’

উল্লেখ্য, টি–টোয়েন্টি বিশ্বকাপের ঠিক ১৯ দিন আগে ইনজুরিতে পড়েছেন তাসকিন আহমেদ।

 

এসএ/দীপ্ত সংবাদ