দীপ্ত নিউজ
বাংলাদেশ

অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সামাজিক যোগাযোগমাধ্যম অনলাইন ভিত্তিক গ্রুপ “মাটির টানে, সবুজের প্রাণে” এর পক্ষ থেকে অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) বিকেলে নওগাঁ পৌর এলাকার চকপ্রাণ স্কুলে প্রায় শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

‘মাটির টানে, সবুজের প্রাণে‘ গ্রুপের সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় সমন্বয়ক আল–আমিন চাল, ডাল, তেল, দুধ, চিনি, সেমাই, সাবান ও পেয়াজ সম্বলিত একটি ব্যাগে এসকল খাদ্যসামগ্রী অস্বচ্ছল ও অসহায় পরিবারের তুলে দেয়া হয়।

এসময়, সুবিধাভোগী পরিবাররা সংশ্লিষ্ট গ্রুপের এডমিন, মোডারেটর ও সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে যেন আরও এমন সামাজিক কাজে অসহায় মানুষের পাশে দাড়াতে পারে সেই কামনায় দোয়া ও আশির্বাদ করেন।

এসময় স্থানীয় আবু হাসান নয়ন, আবু বক্কর সিদ্দিক, শহীদুল ইসলাম বাচ্চু, বদিউজ্জামানসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আফ/দীপ্ত সংবাদ