শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

৭ মাস হিমাগারে থাকা ভারতীয় নাগরিকের মরদেহ সৎকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৭ মাস হিমাগারে থাকা ভারতীয় নাগরিকের মরদেহ সৎকার

শরীয়তপুর সদর হাসপাতালের হিমাগারে দীর্ঘদিন ধরে পড়ে থাকা রাজন (৬৩) নামের এক ভারতীয় নাগরিকের মরদেহ অবশেষে সৎকার করেছে কারা কর্তৃপক্ষ।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে পৌরসভার মনোহরবাজার শ্মশানঘাটে মরদেহটি সৎকার করা হয়। প্রায় ৭ মাস ধরে মরদেহটি সদর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছিলো। রাজন ভারতের দিল্লি প্রদেশের দিলিপের ছেলে। তবে তার জেলার নাম জানা যায়নি।

শরীয়তপুর কারা কর্তৃপক্ষ জানায়, রাজন নামের ওই ব্যক্তিকে ২০২২ সালে আগস্টের ২৫ তারিখে জেলার জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা হলে ২০২৩ সালের ১৯ নভেম্বর এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। সাজার মেয়াদ শেষ হওয়ায় তিনি আর পি বন্দী হিসেবে কারাগারে ছিলেন। গত ১৮ মে তিনি অসুস্থ হয়ে পড়লে সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকেই তার মরদেহ সদর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছিলো। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহটি সৎকারের সিদ্ধান্ত নেয়া হয়।

শরীয়তপুর জেল সুপার বজলুর রশিদ বলেন, রাজন আর পি বন্দি ছিলেন। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এরপর থেকে মরদেহটি ছয় মাসের অধিক সময় ধরে হিমাগারে রাখা ছিল। পরে দুইদেশের উচ্চ পর্যায়ে সভার মাধ্যমে মরদেহটি সৎকার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সৎকার শেষে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়ে দেবো।

সালাউদ্দিন রুপম/এজে/দীপ্ত সংবাদ