শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
রাজনীতি

৫ দিনের রিমান্ডে পার্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
৫ দিনের রিমান্ডে পার্থ

রাজধানীর মহাখালীতে সেতু ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন এ আদেশ দেন।

গোয়েন্দা পুলিশের (ডিবি) ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে গত ৮ দিনে (১৭–২৪ জুলাই) সারা দেশে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৪ হাজার। বিভিন্ন মহানগর, জেলা ও থানা–পুলিশ সূত্রে গ্রেপ্তারের এ তথ্য জানা গেছে।