৫ কোটি টাকার বাস টার্মিনাল এখন ময়লার ভাগাড়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাসাইতলায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাস টার্মিনালটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাসাইতলায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাস টার্মিনালটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

বিয়ানীবাজার পৌর এলাকায় বর্জ্য ফেলার নিজস্ব ডাম্পিং স্টেশন না থাকায় পরিত্যক্ত এই টার্মিনালটিতেই ফেলা হচ্ছে শহরের সব ময়লা–আবর্জনা। এতে চারপাশের পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

২০২১ সালের জুন মাসে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনালটি উদ্বোধন করা হয়েছিল, কিন্তু উদ্বোধনের পর মাত্র একবারের জন্য এখান থেকে একটি বাস ছেড়ে যায়। এরপর নানা জটিলতায় পুরোপুরি বন্ধ হয়ে যায় এর কার্যক্রম।

দীর্ঘ সময় ধরে রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে এটি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, সমস্যাটি সমাধানে কাজ চলছে। পৌর এলাকায় একটি নির্দিষ্ট ডাম্পিং স্টেশন নির্মাণসহ পরিত্যক্ত বাস টার্মিনালটি পুনরায় চালুর বিষয়ে প্রশাসনের নানা পরিকল্পনা রয়েছে।

তবে শুধু আশ্বাস নয় এই চরম ভোগান্তি থেকে দ্রুত মুক্তি চান স্থানিয়রা। তাদের দাবি, টার্মিনাল এলাকা থেকে ময়লার ভাগাড় সরিয়ে নিয়ে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতের পাশাপাশি বাস টার্মিনালটি যেন দ্রুত চালু করা হয়। যা এলাকার যানজট নিরসন ও যাতায়াতের সুবিধা নিশ্চিত করবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More