শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
পরিবেশ

হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়ল

দেশজুড়ে চলমান তাপমাত্রার পারদে খুব একটা হেরফের হবে না বলেই জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ফলে চলমান হিট অ্যালার্ট (তাপপ্রবাহ) আরও তিন দিন বাড়ানো হয়েছে। বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ‘হিট অ্যালার্ট’ বা প্রচণ্ড তাপপ্রবাহের সময় আরও ৭২ ঘণ্টা বাড়িয়ে সতর্কবার্তা দিয়েছে অধিদপ্তর। আগামী তিন দিন ‘হিট অ্যালার্ট’ জারি থাকবে। তিন দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম পরবর্তী ৭২ ঘণ্টার জন্য তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি করেন। এর আগে এ মাসে তিন দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর।

দ্বিতীয় দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয় ১৯ এপ্রিল। গত রোববার (২১ এপ্রিল) ২৬ দিনের বন্ধ শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল। কিন্তু তাপপ্রবাহের কারণে তা বন্ধ করে দেওয়া হয়। এখন নতুন ঘোষণা অনুযায়ী, ২৮ এপ্রিল থেকে স্কুল–কলেজ খুলবে।

এ ছাড়া বৃহস্পতিবার সকাল ৯টায় দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন তাপপ্রবাহ অব্যহত থাকতে পারে। পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তখন বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ