শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বিনোদন

হাসপাতালে ভর্তি তমা মির্জা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাসপাতালে ভর্তি তমা মির্জা

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। শুক্রবার (২৩ জুন) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এই নায়িকা।

হাসপাতালে থাকার বিষয়টি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন। তার ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘পরিপূর্ণ বেড রেস্ট প্রয়োজন। অন্তত চার–পাঁচ দিন।’

জানা গেছে, বেশ কয়েক দিন টানা শুটিং ও সিনেমার প্রচারণায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন তমা মির্জা।

ঈদে মুক্তি পাচ্ছে তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমা। এরই মধ্যে সিনেমার গান ও ট্রেলার মুক্তি দেওয়া হয়েছে।

তিনি বলেছিলেন, ঈদের জন্যই পুরোপুরি প্রস্তুতি নিচ্ছি। এখন যদি অন্য কাজ শুরু করি, তা হলে সুড়ঙ্গের প্রচারণা বিঘ্নিত হবে। তাই ঈদের আগে আপাতত সিনেমাটির প্রচার ছাড়া অন্য কোনো কাজ করব না।

‘সুড়ঙ্গ’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো বড়পর্দায় অভিষেক হবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী।

এসএ/দীপ্ত নিউজ