শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
রাজনীতি

হাজী সেলিমের ছেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাজী সেলিমের ছেলে আটক

হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও ঢাকা–৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা থেকে তাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হাসান বলেন, ঢাকা–৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আমার থানায় কোনো মামলা নেই। তবে চকবাজার থানায় হত্যা মামলা রয়েছে। আমরা তাকে কিছুক্ষণের মধ্যে চকবাজার থানায় হস্তান্তর করব।

তাকে কোন জায়গা থেকে কখন আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সে বিষয়টি আমি জানি না। তবে বুধবার মধ্যরাতে সিনিয়র অফিসাররা তাকে থানায় এসে দিয়ে গেছেন।

আল‌/ দীপ্ত