শিরোনাম
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্য চান রাষ্ট্রপতি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান ২৮ ছক্কায় ২০৪ রান, সব রেকর্ড এলোমেলো করে দিলেন সূর্যবংশী তথ্য অধিকার আইনের বাস্তবায়নে কমিশনকে গতিশীল এবং কার্যকর করার আহ্বান রাতের আকাশে দেখা যাবে বিভার সুপারমুন, দেখার সেরা সময় কখন? সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫
দীপ্ত নিউজ
শিক্ষা

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত থেকে মুক্ত হয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর সাইন্সল্যাবে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকেই অধিভুক্ত সরকারি সাত কলেজ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। এতে রাস্তার দুপাশে যানচলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনে উপস্থিত সাত কলেজ সংস্কার আন্দোলনের প্রতিনিধি ও কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বলেন, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরা সাত কলেজের শিক্ষার্থীরা প্রাথমিকভাবে তিনটি কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আজ নীলক্ষেতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করব।

৩ দফা নিয়ে নীলক্ষেতে জড়ো হচ্ছেন সাত কলেজের শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—

১. সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার অভিপ্রায়ে দ্রুত সময়ের মধ্যে একটি সংস্কার কমিটি গঠন করতে হবে।

২. সংস্কার কমিটি অনধিক ৩০ কার্যদিবসের মধ্যে সাত কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে সাত কলেজের সমন্বয়ে শুধু একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন করবেন।

৩. সংস্কার কমিটি বর্তমান কাঠামো সচল রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন; যাতে করে নিয়মিত শিক্ষার্থীদের সেশন জটিলতার কোনও ধরনের পরিবেশ তৈরি না হয়।