শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

সাভারে বাসের চাপায় নারী পুলিশ সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাভারে বাসের চাপায় নারী পুলিশ সদস্য নিহত

 

সাভারের হেমায়েতপুরে সেলফি পরিবহনের ধাক্কায় আফসানা আক্তার (২২) নামে এক নারী পুলিশ (এপিবিএন) সদস্যের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেল তিনটার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের হেমায়েতপুরে এ ঘটনা ঘটে৷

নিহত আফসানা বরিশাল জেলার আব্দুল করিমের মেয়ে। তিনি মিরপুর ১৪ এর ১১ ব্যাটলিয়ানের এপিবিএনর কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, স্বামীর সাথে মোটরসাইকেলে ধামরাইয়ের কালামপুরে বোনের বাসায় বেড়াতে যাওয়ার পথে হেমায়েতপুরে পৌছালে পেছন থেকে বাসের ধাক্কায় সড়কে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার স্বামী গুরুত্বর আহত হয়।

সাভার হাইওয়ে থানার এসআই বাবুল আক্তার বলেন, নিহতের মরদেহে থানায় আনা হয়েছে৷ এ ঘটনায় সেলফি পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে৷ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ