শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

সাভারে নাশকতা ঠেকাতে মহাসড়কে চেকপোস্ট, গ্রেপ্তার ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাভারে নাশকতা ঠেকাতে মহাসড়কে চেকপোস্ট, গ্রেপ্তার ৭

সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) ঢাকা–আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে এ চেকপোস্ট স্থাপন করে সাভার মডেল থানা পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, লকডাউনকে সামনে রেখে মানুষের জান মালের নিরাপত্তা রক্ষায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা–আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে চেকপোস্ট বসানো হয়েছে।

নিরাপত্তার স্বার্থে এসময় মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন তল্লাশির পাশাপাশি যাত্রীদের পরিচয়পত্র চেক করা হয়।

এদিকে, আজ সাঁড়াশি অভিযান চালিয়ে ঢাকার সাভার মডেল থানা, আশুলিয়া থানা ও ধামরাই থানা পুলিশ এ পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে সাভার মডেল থানা পুলিশ ৪ জন, আশুলিয়া থানা পুলিশ ১ জন এবং ধামরাই থানা পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে।