শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বিনোদন

সাইফের ওপর হামলাকারী ব্যক্তি বাংলাদেশি নন: আইনজীবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাইফের ওপর হামলাকারী ব্যক্তি বাংলাদেশি নন: আইনজীবী

ভারতের মুম্বাই শহরে বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামে একজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

রবিবার (১৯ জানুয়ারি) মুম্বাই পুলিশ জানায়, মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ বাংলাদেশের নাগরিক এবং অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন।

মুম্বাই পুলিশ উপকমিশনার দীক্ষিত গেডাম এক সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে শেহজাদ প্রায় প্রায় ছয় মাস আগে শহরে আসেন এবং ভুয়া নাম ও পরিচয়পত্র ব্যবহার করে একটি হাউজকিপিং সংস্থায় কাজ করছিলেন।

তবে, শেহজাদের আইনজীবী সন্দীপ শিখান সাংবাদিকদের বলেন, তার মক্কেলকে ‘বলির পাঁঠা‘ বানানো হচ্ছে। তিনি বাংলাদেশের নাগরিক এমন কোনো নথিপত্র প্রমাণ হিসেবে নেই।“

উল্লেখ্র, মুম্বাইয়ের উপকণ্ঠে থানে জেলা থেকে মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফ আলি খান। হামলার পর রক্তাক্ত সাইফকে ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে।

 

এসএ