শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

সাংবাদিক নাদিম হত্যা মামলার একজন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাংবাদিক নাদিম হত্যা মামলার একজন গ্রেফতার

 

 

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামী বাবুর সহযোগী আসলাম মিয়া (৩৪)নামের আরও একজনকে নাদিম হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামী বাবুর সহযোগী নয়ন মিয়াকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার অভিযোগে বকশিগঞ্জের পূর্ব কামালের বার্ত্তী এলাকার ভুলু মিয়ার ছেলে আসলামকে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বুধবার ( ১২ জুলাই) দুপুরে কুড়িগ্রামের রৌমারী সিমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান,নাদিম হত্যা মামলার প্রধান আসামী বাবু সহযোগি নয়নকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসলামের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন এবং নাদিম হত্যার সম্পৃক্ততা থাকায় তার থাকায় তাকে গ্রেফতার করা হয়। আসলাম ঘটানার পরপরেই আত্মগোপনে ছিলেন।

এনিয়ে সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করা হয়। এই মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন তিনজন।

সাংবাদিক নাদিম গত ১৪জুন রাত ১০টার দিকে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

১৭জুন নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২জনের নামে আরও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করে বকশিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সাংবাদিক নাদিম হত্যা মামলায় এজাহারভুক্ত ২২জন আসামির মধ্যে ৫জন গ্রেপ্তার হয়েছে। মামলার ২নম্বর আসামি ফাহিম ফয়সাল রিফাতসহ ১৭জন আসামি বাইরে রয়েছে।

 

তানভীর হীরা/ আল / দীপ্ত সংবাদ