শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
পরিবেশ

সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ
পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্য প্রবাহ

উত্তরের জেলা পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্য প্রবাহ। সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়, তেতুঁলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

গত তিন দিন ধরে ওই অঞ্চলের তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রির মধ্যে রয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, চলতি মাসে ওই অঞ্চলের উপর দিয়ে আরও একটি মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।

কুড়িগ্রামেও চলছে শীতের দাপট। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন শ্রমজীবীরা। সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া সকালে দিনাজপুরে সর্বনিম্ম তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি এবং নওগাঁর ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

 

আরও পড়ুন: দিনাজপুরে জেঁকে বসছে শীত, বিপাকে কৃষক

 

আল/ দীপ্ত সংবাদ