শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গান-মাইক বাজানো নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গান-মাইক বাজানো নিষিদ্ধ

শিক্ষার্থীদের সমস্যার কথা বিবেচনা করে সন্ধ্যা ৬টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হল, টিএসসি এবং আবাসিক এলাকায় মাইক বাজানো নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।

শনিবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে প্রক্টর অফিস থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পিকার/মাইক/গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার/মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় প্রতিদিন গভীর রাত পর্যন্ত মাইক ব্যবহার করে উচ্চস্বরে গান–বাজনার প্রতিবাদে রাত ১০টার দিকে উপাচার্য বাসভবনের সামনে সাউন্ডবক্স এনে গান বাজিয়ে অভিনব প্রতিবাদ করে রোকেয়া হল এবং শামসুন নাহার হলের আবাসিক শিক্ষার্থীরা।

পরে প্রক্টর এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়া হবে বলে জানান। এর কিছু সময় পর এ নিয়ে বিজ্ঞপ্তি দিলে রাত সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা হলে ফিরে যান।

 

এসএ