শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
পরিবেশ

শীতের তীব্রতায় বিপাকে শ্রমজীবী মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শীতের তীব্রতায় বিপাকে শ্রমজীবী মানুষ
শীতের তীব্রতা বেড়েছে উত্তরাঞ্চলে

শীতের তীব্রতা বেড়েছে উত্তরাঞ্চলে। এতে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে।

তেতুঁলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে মাঝারি ও মৃদ্যু শৈত্য প্রবাহের পর আবারও জেঁকে বসেছে শীত। কমছে রাতের ও দিনের তাপমাত্রা। হাসপাতালগুলোতেও বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।

পৌষের শেষে এসে কুড়িগ্রামে ঘন কুয়াশার দাপট কিছুটা কম থাকলেও হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় শ্রমজীবীরা পড়েছেন বিপাকে। রাতে বৃষ্টির ফোঁটার মত পড়ছে কুয়াশা। দুপুর পর্যন্ত থাকছে প্রচন্ড ঠান্ডা।

নওগাঁয় উত্তরের হিমেল হাওয়া শীতের তীব্রতাকে বাড়িয়েছে কয়েকগুন। ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। নওগাঁয় সর্বনিম্ম তাপমাত্রা পরিমাপ করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 

আল / দীপ্ত সংবাদ