শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

লাশ দাফনের সময় খাটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লাশ দাফনের সময় খাটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় লাশ দাফনের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু হয়েছে।

রবিবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে রঘুনাথপুর এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। এ সময় আরো দুইজন গুরুতরভাবে আহত হয়েছে।

মৃতরা হলেন– পাদ্রিশিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হাওলাদারের ছেলে সরোয়ার হাওলাদার (২২) ও চান্দু সিকদারের ছেলে ফিরোজ সিকদার (২০)।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বার্ধক্যজনিতকারণে ওই এলাকার বৃদ্ধ আনিচ হাওলাদার (৭০) মৃত্যুবরণ করেন। আছরের নামাজের জানানজার পর তাকে দাফন দিতে নেয়া হয়। লাশ কবরে নামানোর সময় পাশে থাকা বৈদ্যুতিক ক্যাবল ষ্টিলের তৈরি খাটিয়া স্পর্শ হয়। ক্যাবল লিক থাকায় খাটিয়া বিদ্যুতায়িত হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয় চারজন।

তাদের উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এর মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে।