Deepto News : দীপ্ত নিউজ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ
শিরোনাম
বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড় নিজে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ টোবি!
দীপ্ত নিউজ
বিনোদন

রাজ্যকে নিয়ে হাজির হলেন পরীমণি

দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
রাজ্যকে নিয়ে হাজির হলেন পরীমণি

ক্যারিয়ার ও সন্তান একসঙ্গে সামলাচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। বিরতি ভেঙে মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। শুটিংয়ে না ফিরলেও বর্তমানে মুক্তি প্রতীক্ষিত নিজের পরবর্তি সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই তারকা।

নতুন বছরের শুরুতেই স্বামী শরিফুল রাজের সঙ্গে দাম্পত্য কলহের বিষয়টি সামনে আনেন পরীমণি। তারা দুজনই ফেসবুকে বেশ সরব। তবে বছরের প্রথমদিন একমাত্র সন্তান রাজ্যকে নিয়ে সামাজিক মাধ্যমে রাজ হাজির হলেও দেখা যায়নি পরীকে। এবার প্রায় এক মাস পর ছেলেকে নিয়ে ফেসবুকে ফিরলেন ‘মায়াজাল’খ্যাত অভিনেত্রী।

রবিবার (৯ জানুয়ারি) রাতে রাজ্যের সঙ্গে তোলা বেশকিছু ছবি শেয়ার করেন পরীমণি। ক্যাপশনে লেখেন, ‘আমার পদ্মফুল’।

ছবিগুলোতে হাস্যোজ্জ্বল পরীর দেখা মেলে। সকল ক্লান্তি ভুলে ছেলের মাঝেই যে সব শান্তি খুঁজে পান তিনি, ছবিগুলোই তা বলে দিচ্ছে।

২০ জানুয়ারি মুক্তি পাচ্ছে পরীমণি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা। শিশুদের ভ্রমণের গল্প নিয়ে লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে এটি নির্মিত হয়েছে।

এতে পরীমণির সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা সিয়াম আহমেদ। এছাড়া অভিনয়ে আছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, আশিষ খন্দকার, আবু হুরায়রা তানভীরসহ একঝাঁক শিশুশিল্পী।