শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
সোশ‍্যাল ট্রেন্ড

যেভাবে গ্রেপ্তার করা হয় তৌহিদ আফ্রিদিকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
যেভাবে গ্রেপ্তার করা হয় তৌহিদ আফ্রিদিকে

আলোচিত–সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিআইডি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল মহানগরের নগরের বাংলা বাজার এলাকার একটি রোগনির্ণয় কেন্দ্রের পাশের এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান চালায় সিআইডি। এ সময় ওই বাসা থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ওই বাসাটি তার মামার। এখানে আত্মগোপনে ছিলেন তৌহিদ আফ্রিদি। বিশেষ করে তার বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি ওই বাসায় আত্মগোপনে থাকতে চলে যান।

এর আগে রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার আসামি তৌহিদ আফ্রিদি। গত বছরের ১ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি। মামলায় তৌহিদ আফ্রিদি ও তার বাবা মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীসহ ২৫ জনকে আসামি করা হয়। মামলায় এজাহারনামীয় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি।