শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
সারাদেশ

যুদ্ধ অপরাধী মামলার এক আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যুদ্ধ অপরাধী মামলার এক আসামি গ্রেফতার

 

৮বছর আত্মগোপনের থাকার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা পলাতক আসামি মো. বেলায়ত হোসেনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় কমপ্লেইন্ট নং ৫১ গত ১এপ্রিল ২০১৫ সালে আইসিটি বিডি মামলা নং০৯/২০১৬ এর প্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মো,বেলায়েত হোসেনকে(৮০) সদর উপজেলা ঘোড়াধাপ ইউনিয়নের হরিনাকান্দা এলাকা থেকে প্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপার কার্যালয় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ সুপার নাছির উদ্দিন।

বীর মুক্তিযোদ্ধা গোলাপ আলী বাদী হয়ে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় ৯জনকে আসামী করে মামলা দায়ের করেন। পরবর্তী সময় জামালপুর পুলিশ সুপার নাছির উদ্দিনের দিকনির্দেশনায় জামালপুর সদর থানার অফিসার্স ইনচার্জ কাজী শাহনেওয়াজ সহায়তা এস আই এনামুল হোসেন আসামিদের গ্রেফতার করা হয়। এছাড়াও এই মামলায় দুইজন আসামীর মারা গেছে।

 

তানভীর আহমেদ হীরা/ আল /দীপ্ত সংবাদ