দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট; ভারত-মালদ্বীপের সম্পর্কে উত্তেজনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট; ভারত-মালদ্বীপের সম্পর্কে উত্তেজনা
নরেন্দ্র মোদি

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আপত্তিকর পোস্ট নিয়ে ভারত ও মালদ্বীপের সম্পর্কে উত্তেজনা বাড়ছে।

এই ঘটনার জেরে সোমবার ভারতের একটি বৃহত্তম পর্যটন কোম্পানি মালদ্বীপে তাদের ফ্লাইট বুকিং বাতিল করেছে। সোমবার ভারতীয় পর্যটন কোম্পানি ইজমাইট্রিপ–এর সহ নির্বাহী পরিচালক বলেছেন, অনির্দিষ্টকালের জন্য মালদ্বীপে বুকিং স্থগিত করা হয়েছে।

এছাড়াও বেশ কয়েকজন সেলিব্রেটি সামাজিক যোগাযোগমাধ্যমে মালদ্বীপের বদলে দেশীয় পর্যটনস্থানের পক্ষে প্রচার শুরু করেছেন। এরআগে এক্সে মোদিকে নিয়ে অবমাননাকর পোস্ট করায় মালদ্বীপের তিনজন মন্ত্রীকে বরখাস্ত করে মালদ্বীপ সরকার।

এছাড়া আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মালদ্বীপের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার।

 

 

আল/ দীপ্ত সংবাদ