শিরোনাম
পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা আসো খাঁচা আর দড়ি রেডি আছে: আসিফ মাহমুদ
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মৃত্যুর দুই বছর পর বাড়ি ফিরে এলেন যুবক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মৃত্যুর দুই বছর পর বাড়ি ফিরে এলেন যুবক!

ভারতের মধ্যপ্রদেশে ২০২১ সালে কমলেস পাতিদার (৩৫) নামের এক যুবক করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তবে কয়েকদিন চিকিৎসার পর হাসপাতালটির চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর কমলেসকে শেষকৃত্য সম্পন্ন করে চিরবিদায় জানানো হয়।

তবে সেই শেষকৃত্য অনুষ্ঠানের প্রায় ২ বছর পর গতকাল শনিবার (১৫ এপ্রিল) খালার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন কমলেস। দুই বছর আগে ‘মারা যাওয়া’ কমলেসকে দেখে হঠাৎ চমকে উঠেছেন সবাই।

এমন ঘটনায় পুরো মধ্যপ্রদেশের চাঞ্চলের সৃষ্টি হয়েছে। তবে এ দুই বছর কোথায় ছিলেন; কী করেছেন এ বিষয়ে কিছুই বলছেন না তিনি।

কমলেসের খালাতো ভাই মুখেশ পাতিদার বলেছেন, ‘সে বাড়িতে ফিরে এসেছে। তবে এ সময়টায় সে কোথায় ছিল এ বিষয়ে কিছুই বলছে না।’

মধ্যপ্রদেশের কানওয়ান পুলিশ স্টেশনের ইনচার্জ রাম সিং রাথোর তার পরিবারের সদস্যদের বরাতে জানিয়েছেন, কমলেস করোনায় আক্রান্ত হয়ে ২০২১ সালে গুজরাটের ভাদোরাদা হাসপাতালে ভর্তি হন। এরপর সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কিন্তু মৃত্যুর পর হঠাৎ করে তিনি কোথা থেকে এসেছেন এবং এতদিন কী করেছেন সে বিষয়টি খুঁজে বের করার চেষ্টা করবে পুলিশ।

সূত্র: এনডিটিভি

 

এমি/দীপ্ত