শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

মামলা থেকে অব্যাহতি দেয়ার আশ্বাসে চাঁদা দাবি, জামায়াত নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মামলা থেকে অব্যাহতি দেয়ার আশ্বাসে চাঁদা দাবি, জামায়াত নেতা বহিষ্কার

নানা কেলেঙ্কারির দায়ে সাময়িক বরখাস্ত হওয়া ফেনী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে মামলা থেকে অব্যাহতি দেয়ার আশ্বাসে জামায়াতের রুকন জাকির হোসেনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ. ন. ম.এর আগে গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে জাকিরের তিন লাখ টাকার চাঁদা দাবির ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর থেকে জেলাজুড়ে চলছে নানা আলোচনা–সমালোচনা। আবদুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা ও নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে জামায়াতকর্মী জাকির হোসেনকে সংগঠনের গঠনতন্ত্রের ৬২ নং ধারার ২ উপধারা অনুযায়ী বহিষ্কার করা হলো। জাকির দাগনভূঞা উপজেলার গজারিয়া গ্রামের জহির আহাম্মদের ছেলে।

এর আগে গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে জাকিরের তিন লাখ টাকার চাঁদা দাবির ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর থেকে জেলাজুড়ে চলছে নানা আলোচনা–সমালোচনা।

অভিযোগ প্রসঙ্গে বহিষ্কৃত জাকির হোসেন বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এসব কিছুর সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই। আপনি হয় তো ভুল শুনেছেন। আমি এই ধরনের কিছু কখনো শুনিনি বা জানিওনা।

জানতে চাইলে ফেনী জেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা মুফতি আবদুল হান্নান বলেন, জাকিরের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়েই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।