মাগুরায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকাল ১১টায় মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা যুবলীগের নেতাকর্মীরা।

এরপর শহরে মোটরসাইকেল শোভাযাত্রা শেষে শহরের জামরুল তলায় অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন তারা। পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয় আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা–১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু,জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি সৈয়দ শরিফুল ইসলাম, জেলা ওলামা লীগের সভাপতি, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শেখ সালাউদ্দিন, বর্তমান সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলী আহমেদ আহাদ, আশরাফ খান, সাকিবুল ইসলাম তুহিন, জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নের্তৃবৃন্দ।

জেলার নেতারা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। এ জন্য প্রত্যেক কর্মীকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এই সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের কথা বলে নৌকার পক্ষে ভোট চাইতে হবে। আর যারা নির্বাচনকে বানচালের জন্য সন্ত্রাসী, অগ্নিসংযোগ ও লুটপাট করবে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে।

 

কাশেমুর শ্রাবণ/ আল/ দীপ্ত সংবাদ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More