শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় পুলিশের এএসআই’র স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মাগুরায় পুলিশের এএসআই’র স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শালিখা থানা

মাগুরায় রুনা খাতুন নামে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ এপ্রিল) সকালে জেলার শালিখা উপজেলা সদরের গোপালগ্রাম প্রবাসী তাহের উদ্দীনের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রুনা খাতুন মাগুরা সদর থানার সহকারী উপপরিদর্শকের (এএসআই) সাইফুল ইসলামের স্ত্রী।

শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন বলেন, এএসআই সাইফুল ইসলাম মাগুরা সদর থানায় ডিউটিরত ছিলেন। সকালে তিনি এসে আমাদেরকে জানান তার স্ত্রী আত্মহত্যার কথা। শালিখা থানা পুলিশ গিয়ে ভাড়া বাসায় তার স্ত্রীর ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ দেখতে পাই। মরদেহ

উদ্ধার করে মর্গে প্রেরণ করে ময়নাতদন্ত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার দুই ছেলে ও পুত্রবধূকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

মাগুরা/ আল / দীপ্ত সংবাদ