শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় ইয়াবাসহ যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় ইয়াবাসহ যুবক আটক

 

মাগুরার শ্রীপুরে ২০২ পিস ইয়াবাসহ জনি জোয়াদ্দার (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে উপজেলার তখলপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত জনি উপজেলার সদর ইউনিয়নের তখলপুর গ্রামের রনজু জোয়াদ্দারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশের এসআই আ ফ ম মনিরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স তখলপুর গ্রামে আভিযান চালিয়ে জনি জোয়াদ্দার নামে এক যুবককে আটক করে। আটকের পর তার দেহ তল্লাশি করে ২০২ পিস উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার ৬‘শ টাকা।

শ্রীপুর থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, এ বিষয়ে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে আদালতে পাঠানো হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ