শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মধ্যরাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মধ্যরাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে আগুন

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের বাসাইলের বাঐখোলা এলাকায় মধ্যরাতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে পাবনাগামী বাংলা স্টার পরিবহনের বাসে এ ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার জানায়, বাঐখোলা এলাকায় দুর্ঘটনার কারণে কয়েক কিলোমিটার জুড়ে যানজট ছিল। এর মধ্যে হঠাৎ ওই বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাসের চালক ও হেলপার জানান, হঠাৎ বাসের পেছনে শব্দ হয় এবং কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায়। এ সময় তারা ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান।

তবে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা কিনা তা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি পুলিশ।