
ভোগান্তি নেই পাটুরিয়ায়

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে আগত যাত্রীরা কোন ভোগান্তি ছাড়াই পার হতে পারাপার হতে পারছেন।
মঙ্গলবার (২৭ জুন) বেলা ১১ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক ( বাণিজ্য) সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ( বিআইডব্লিউটিএ) আরিচা নদী বন্দরের উপপরিচালক এসএম সাজ্জাদুর রহমান বলেন, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৮ টি লঞ্চ ও আরিচা–কাজিরহাট নৌরুটে ১৫ টি লঞ্চ চলাচল করছে। এছাড়াও আরিচা–কাজিরহাট নৌরুটে ৪৪ টি স্পিডবোট চলাচল করছে। ফলে যাত্রীরা ভোগান্তি ছাড়া পার হতে পারছেন।
(বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক ( বাণিজ্য) সালাম হোসেন বলেন, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ৯ টি বড় ফেরি, ৬ টি ইউটিলিটি ফেরি ও ৩ টি ছোট ফেরি দিয়ে যানবাহন এবং যাত্রী পারাপার করা হচ্ছে। ঈদে ঘরমুখো মানুষের ভিড় বাড়লেও পর্যাপ্ত ফেরি চলাচল করায় ঈদযাত্রায় এ নৌরুটে কোন ভোগান্তি নেই।
জাহিদুল হক চন্দন/আফদীপ্ত নিউজ








