শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বিনোদন

ভালোবাসা দিবসে অপূর্ব-পায়েলের ‘ঈর্ষা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভালোবাসা দিবসে অপূর্ব-পায়েলের ‘ঈর্ষা’
ভালোবাসা দিবসে অপূর্ব-পায়েলের ‘ঈর্ষা

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ভালোবাসা দিবসে দর্শকদের জন্য চমক নিয়ে হাজির হচ্ছেন। দিনটি উপলক্ষে দারুণ একটি বিশেষ নাটকে পাওয়া যাবে তাকে। যেখানে তিনি অভিনয় করেছেন সময়ের আরেক আলোচিত মুখ কেয়া পায়েলকে নিয়ে।

‘ঈর্ষা’ নামের বিশেষ এই নাটকটি রচনা করেছেন মেজবাহউদ্দীন সুমন এবং নির্মাণ করেছেন সৈয়দ শাকিল।

নির্মাতা সূত্রে জানা গেছে গল্পটির খানিক আভাস। যাতে দেখা যাবে নব দম্পতি তুর্জ ও রাত্রির সংসারের গল্প। যে গল্পে যেমন রয়েছে বিচ্ছেদের সুর, তেমনি থাকছে ভালোবাসার অন্যরকম এক গল্প।

জানা যায়, সিএমভি’র ব্যানের ১৪ ফেব্রুয়ারি সামনে রেখে শিগগিরই ‘ঈর্ষা; উন্মুক্ত হচ্ছে ইউটিউবে।