শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বিনোদন

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যে তারকারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যে তারকারা

ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে ঘোষণা করা হয় পুরস্কার বিজয়ীদের নাম। চলতি বছর ফিচার ও নন–ফিচার দুটি বিভাগে আলাদা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

এবার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। আর যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন আলিয়া ভাট এবং কৃতি স্যানন।

একনজরে পুরস্কারপ্রাপ্তদের তালিকা–

সেরা সিনেমা : দ্য কাশ্মীর ফাইলস

সেরা জনপ্রিয় সিনেমা : ট্রিপল আর

সেরা ফিচার ফিল্ম : রকেট্রি দ্য নাম্বি এফেক্ট

সেরা অভিনেতা : আল্লু অর্জুন (পুষ্পা)।

সেরা অভিনেত্রী : আলিয়া ভাট (গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি), কৃতি স্যানন (মিমি)।

সেরা পার্শ্ব অভিনেতা : পঙ্কজ ত্রিপাঠি (মিমি)

সেরা পার্শ্ব অভিনেত্রী : পল্লবী জোশী (দ্য কাশ্মীর ফাইলস)

সেরা বাংলা সিনেমা : কালকক্ষ

সেরা হিন্দি সিনেমা : সর্দার উধম

সেরা তেলেগু সিনেমা : উপেনা

সেরা তামিল সিনেমা : কাড়াইসি ভিভাসায়ী

সোরা মালায়ালাম সিনেমা : হোম

সেরা গায়িকা : ইরাভিন নিজাল ও শ্রেয়া ঘোষাল

সেরা গায়ক : কালা ভাইরাবা

শায়লা/দীপ্ত নিউজ