ব্লাড ডোনার’স ইন গাইবান্ধা’র ৩য় বর্ষপূর্তিতে আলোচনা সভা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ব্লাড ডোনারস ইন গাইবান্ধা এর ৩য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) সকালে শহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকী।

স্বেচ্ছায় করে রক্তদান, বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তানএই লক্ষ্যকে সামনে রেখে ব্লাড ডোনারস ইন গাইবান্ধা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠীত হয়।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলার সভাপতি আবু বকর সিদ্দিক। তিনি সংগঠন এর সদস্যদেরকে সোনার বাংলা গড়ার কারিগর হিসেবে কাজ করার আহবান জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা সিভিল সার্জন মো: আব্দুল্লাহেল মাফি, বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা সদর উপজেলার সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, খোলাহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম হক্কানী, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি খালেদ হোসেন, বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জুলফিকার রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক অশোক সাহা ও মোল্লা আরিফা রহমান নদী। অনুষ্ঠানে সভাপতি করেন ও স্বাগত বক্তব্য রাখেন ব্লাড ডোনারস ইন গাইবান্ধার সভাপতি আনিসুল ইসলাম।

সংগঠন এর পরিচালক আরাফাত উল্লাাহ বলেন, ব্লাড ডোনারস ইন গাইবান্ধা বিনামূল্যে ১ হাজার ২শ ৫৩ জন মানুষ এর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। বাৎসরিক গড়ে ৭শ ৪ ব্যাগ রক্তদান করে থাকে। প্রতিমাসে ৫৯ ব্যাগ মাসিক গড় রক্তদান ও মাসে ২ ব্যাগ রক্ত প্রদান করে থাকে।

সংগঠন এর চ্যালেঞ্জ সম্পর্কে বক্তব্য রাখেন রুহুল ইসলাম। থ্যালাসেমিয়া সম্পর্কে বক্তব্য রাখেন, .কে এম শফিউল্লাহ বরাত সাকিব। রক্তদান সম্পর্কে গজল পরিবেশেন করেন স্বেচ্ছায় রক্তদাতা আতিয়া সানজিদা এশা।

উল্লেখ্য, ব্লাড ডোনারস ইন গাইবান্ধাগাইবান্ধা জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ার সহযোগিতা করতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে। এরই প্রত্যয়ে প্রাপ্ত মোট চাহিদার শতভাগ রক্তের চাহিদা পুরন করে থাকে। অসহায় রোগীদের বিনামূল্যে রক্তের ব্যাগ প্রদান করা।

 

অনু/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More